আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : এ্যানোনিমোসের সাথে সম্পৃক্ত হ্যাকার গ্রুপসমূহ ঘোষণা করেছে যে, আগামী ৭ই মার্চ ইন্টারনেট জগত হতে হারিয়ে যাবে জায়নবাদী ইসরাইল।
হ্যাক্যারদের এ দলগুলো বিশ্বের বিভিন্ন দেশ হতে তত্পরতা চালায়। তারা ফিলিস্তিনের জনগণের সাথে একাত্বতা ঘোষণা করতে এবং ইন্টারনেট জগত হতে ইসরাইলকে মুছে ফেলতে এ কর্মসূচী হাতে নিয়েছে।
এ্যানোনিমোস আগামী ৭ই মার্চ ইসরাইলের বিভিন্ন ওয়েব সাইটে হামলা চালাবে। যদি তারা এ হামলায় সফল হয় তবে এটা হবে বিশেষ একটি টার্গেটের উপর সর্ববৃহত সাইবার এ্যাটাক। জায়নবাদী ইসরাইল এ হুমকিকে কঠোরভাবে গ্রহণ করেছে এবং নির্ধারিত ঐ দিনে সকল সাইবারকর্মীকে এ্যালার্ট থাকার নির্দেশ দিয়েছে।
জায়নবাদী ইসরাইলের ইন্টারনেট সেবা বিষয়ক বিভাগের প্রধান ‘আভির বিন আভি’ এ সম্পর্কে দৈনিক হাআর্টসকে জানিয়েছেন : পূর্বের তুলনায় এবারের হুমকি একটু আলাদা। তারা (হ্যাকাররা) হামলার জন্য তারিখ নির্ধারণ করেছে, এছাড়াও তারা বেশকয়েটি গ্রুপে বিভিন্ন দেশ হতে এ হামলা চালাবে।
জায়নবাদী ইসরাইল সর্বশেষ গতবছরের নভেম্বর মাসে তুলনামূলক বৃহত সাইবার হামলার শিকার হয়েছিল। ঐ হামলায় জায়নবাদী ইসরাইলের অনেক ওয়েব সাইট হামলার শিকার হয় এবং সামাজিক যোগাযোগ ওয়েব সাইটসমূহে জায়নবাদী ইসরাইলের রাজনৈতিক অনেক ব্যক্তিত্বের পেইজ ফিলিস্তিন পন্থীদের নিয়ন্ত্রণে চলে আসে।
জায়নবাদী ইসরাইল ঐ পরাজয়কে গোপন করে নিজেদেরকে ভিকটিম হিসেবে উপস্থাপনের লক্ষ্যে কয়েকটি হামলার প্রতি ইশারা করে এ কথা স্বীকার করেছিল যে, জায়নবাদী ইসরাইলের উপর ৪ কোটি ৪০ লাখ সাইবার হামলার মধ্যে এ্যানোনিমোসের হামলটি ছিল সবচেয়ে সফল।
এ্যানোনিমোস ইতিপূর্বে জায়নবাদী ইসরাইলের প্রতি সমর্থনের কারণে সামাজিক ওয়েব সাইট ফেইসবুককেও হ্যাক করেছিল। বাহরাইনের জনগণের উপর দমনমূলক আচরণের প্রতিবাদে এদেশের স্বৈরাচারী সরকারের কয়েকটি ওয়েব সাইটও তারা হ্যাক করেছিল।
উল্লেখ্য, গত সপ্তাহেও এ্যানোনিমোসের সাথে সম্পৃক্ত হ্যাকারদের একটি দল ঘোষণা করেছে যে, তারা টুইটারে প্রবেশের মাধ্যমে জায়নবাদী ইসরাইলের ৩০ হাজার কর্মী’র নাম, টেলিফোন নম্বর এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে।#